Browsing: আইআরজিসি

ইরান বিভক্ত হয়নি এবং দেশটির ইসলামিক ব্যবস্থা দুর্বলও হয়নি। বরং তার দাবি, ইরানের ইসলামিক রিপাবলিক আগের তুলনায় আরও শক্তিশালী ও দৃঢ় অবস্থান প্রদর্শন করেছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালি অতিক্রমের সময় দুটি তেলবাহী ট্যাংকার মাইনে আঘাত পেয়ে বিস্ফোরিত হয়েছে। তবে এ দাবি তাৎক্ষণিকভাবে নাকচ করেছে মার্কিন সামরিক বাহিনী।

হরমুজ প্রণালিতে একটি বেসামরিক কনটেইনার জাহাজে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হামলা চালানোর পর শনিবার ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন দফায় বিমান হামলা চালানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

হরমুজ প্রণালিতে ট্যাংকারে হামলার জেরে ইরানের ওপর নতুন করে সামরিক হামলা চালানোর পর বুধবার কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তাদের দাবি, অভিযানে বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটি এবং কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটি লক্ষ্যবস্তু ছিল। একই সঙ্গে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করারও দাবি করেছে তারা।