Browsing: আবহাওয়া অধিদপ্তর

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে টানা বৃষ্টির আভাস, পাহাড় ধসের আশঙ্কাসক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকাসহ সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় টানা বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা করছে সংস্থাটি।

মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে ভারি বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া রাজধানী ঢাকাসহ ২০ জেলায় ঝড়ের পূর্ভাবাস দিয়েছে সংস্থাটি।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে পৃথক দুই বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুলের সই করা বিজ্ঞপ্তিতে জানা যায়, আজ সকাল ০৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা (২ দিন) রংপুর,রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪–৮৮ মি.মি) থেকে অতি ভারি (৮৮ মি.মি-বেশি) বর্ষণ হতে পারে।

দেশের ১৯ জেলার ওপর দিয়ে আজ বুধবার সকাল ৯টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 দেশের চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কায় দেশের ১৭টি অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

আগামী ৫ দিন কোথাও গুঁড়ি গুঁড়ি, কোথাও বজ্রসহ আবার ভারি বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২৪ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।