মাদারীপুর জেলার অন্যতম ব্যস্ততম সড়ক এবং জেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্রগুলোর একটি মাদারীপুর পুরান বাজার সড়ক। প্রতিদিন এ সড়ক দিয়ে বিপুলসংখ্যক মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে।
তবে সামান্য বৃষ্টি হলেই সড়কের বিভিন্ন অংশে বিপুল পরিমাণ পানি জমে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। বৃষ্টির পানি জমে অনেক সময় সড়কটি পানিতে তলিয়ে যায়, ফলে পথচারী ও যানবাহন চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছে।
এতে পুরান বাজারের ব্যবসায়ী ও ক্রেতা-সাধারণকেও দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘ সময় পানি জমে থাকায় সড়কের স্বাভাবিক চলাচলও ব্যাহত হয়।
স্থানীয়দের প্রত্যাশা, মাদারীপুর পুরান বাজার সড়কের পানি দ্রুত নিষ্কাশনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, যাতে সামান্য বৃষ্টিতেই গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক সড়কে জলাবদ্ধতার সৃষ্টি না হয়।
0 মন্তব্য