ডি কে ব্লাড ডোনার্স ক্লাবের (DK Blood Donors Club) পুরোনো ডিজাইনের অফিশিয়াল টি-শার্ট বাতিল ঘোষণা করা হয়েছে। সংগঠনের সার্বিক সিদ্ধান্ত অনুযায়ী ১২ সেপ্টেম্বর ২০২৬ থেকে পুরোনো ডিজাইনের টি-শার্টটি আর সংগঠনের কোনো কার্যক্রমে ব্যবহার করা যাবে না।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা ও লোগোর অপব্যবহার রোধে কোনো সদস্য বা ব্যক্তি পুরোনো টি-শার্ট পরিধান করে সংগঠনের কার্যক্রমে অংশ নিতে পারবেন না। পাশাপাশি ওই টি-শার্ট পরিহিত কোনো ব্যক্তির ব্যক্তিগত, সামাজিক বা অর্থনৈতিক কর্মকাণ্ড কিংবা কোনো অপ্রীতিকর ঘটনার দায় সংগঠন কর্তৃপক্ষ বহন করবে না।
এছাড়া পুরোনো টি-শার্টে থাকা সংগঠনের লোগো কেটে সেটি অব্যবহারযোগ্য করে ফেলার জন্য সদস্যদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
ডি কে ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি খন্দকার জিহাদ জানান, খুব শিগগিরই সংগঠনের পক্ষ থেকে নতুন ডিজাইনের অফিশিয়াল টি-শার্ট বিতরণ করা হবে। সংগঠনের ভাবমূর্তি ও কার্যক্রম সুরক্ষায় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
0 মন্তব্য