এসএসসি ও সমমানের পরীক্ষায় পাবনা জেলার চারটি মাদরাসা থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠান থেকে মোট ৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও সবাই অকৃতকার্য হয়েছে।
প্রকাশিত ফল অনুযায়ী, শতভাগ ফেল করা প্রতিষ্ঠানগুলো হলো—ভাঙ্গুড়া উপজেলার মাগুরা দাখিল মাদরাসা, একই উপজেলার সিকেবি আলিম মাদরাসার ভোকেশনাল শাখা, ফরিদপুর উপজেলার হারোভাঙ্গা ইসলামিয়া দাখিল মাদরাসা এবং চাটমোহর উপজেলার মহেলা মহিলা দাখিল মাদরাসা।
এর মধ্যে মাগুরা দাখিল মাদরাসা থেকে ১৯ জন, সিকেবি আলিম মাদরাসার ভোকেশনাল শাখা থেকে ৭ জন, হারোভাঙ্গা ইসলামিয়া দাখিল মাদরাসা থেকে ১৪ জন এবং মহেলা মহিলা দাখিল মাদরাসা থেকে ২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, ফলাফল বিপর্যয়ের কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
0 মন্তব্য