যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যে অপরিশোধিত তেলের উৎপাদন দ্রুত বাড়ছে। বর্তমানে অঞ্চলটির দৈনিক তেল উৎপাদন বেড়ে প্রায় ১ কোটি ৫০ লাখ ব্যারেলে পৌঁছেছে, যা চলতি মাসের শুরুতে ছিল ১ কোটি ৪৬ লাখ ব্যারেল।
সোমবার (২৯ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম *ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস*। নরওয়েভিত্তিক জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান রিস্টাড এনার্জির বিশ্লেষণ অনুযায়ী, বর্তমান ধারা অব্যাহত থাকলে চলতি বছরের শেষ নাগাদ মধ্যপ্রাচ্যের তেল উৎপাদন যুদ্ধ-পূর্ব স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারে।
রিস্টাড এনার্জি জানিয়েছে, শান্তি আলোচনায় অগ্রগতির কারণে উৎপাদন পুনরুদ্ধারের গতি প্রত্যাশার চেয়েও দ্রুত হচ্ছে। যদিও সাম্প্রতিক সময়ে উভয় পক্ষের মধ্যে বিচ্ছিন্ন হামলার খবর পাওয়া গেছে, তবুও বৈশ্বিক জ্বালানি বাজারে ইতিবাচক প্রবণতা বজায় রয়েছে।
তবে প্রতিষ্ঠানটি সতর্ক করে বলেছে, উৎপাদন পুরোপুরি স্বাভাবিক করতে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রিস্টাড এনার্জির পূর্বাভাস অনুযায়ী, সেপ্টেম্বরের শেষ নাগাদ যুদ্ধের কারণে বন্ধ থাকা তেল উৎপাদন দৈনিক ২০ লাখ ব্যারেলের নিচে নেমে আসতে পারে। বর্তমানে এ পরিমাণ প্রায় ৯৬ লাখ ব্যারেল, যা তিন সপ্তাহ আগেও ছিল প্রায় ১ কোটি ১৭ লাখ ব্যারেল।
প্রতিষ্ঠানটির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা (মেনা) অঞ্চলের গবেষণা পরিচালক আদিত্য সারস্বত বলেন, মাত্র তিন সপ্তাহে দৈনিক প্রায় ২০ লাখ ব্যারেল উৎপাদন পুনরায় চালু হয়েছে। তাঁর মতে, উৎপাদন পুনরুদ্ধারে ইরান সবচেয়ে দ্রুত এগোচ্ছে, কারণ দেশটির অবকাঠামোগত ক্ষতি তুলনামূলক কম হয়েছে এবং উৎপাদন বন্ধের সময়ও ছিল স্বল্প।
এদিকে কুয়েত সব ‘ফোর্স ম্যাজুর’ নোটিশ প্রত্যাহার করে জুলাই মাসের জন্য আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহের টেন্ডার আহ্বান করেছে। অন্যদিকে সৌদি আরব ইয়ানবু বন্দর দিয়ে এ মাসে রেকর্ড ৪৫ লাখ ব্যারেল তেল রপ্তানির পথে রয়েছে।
ইরানের তেল উৎপাদনও দ্রুত বাড়ছে। বর্তমানে দেশটির দৈনিক উৎপাদন প্রায় ২৪ লাখ ব্যারেল। আগস্টের মধ্যে তা ৩১ লাখ এবং বছরের শেষ নাগাদ ৩৩ লাখ ব্যারেলে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে। তবে বিশেষজ্ঞদের মতে, এ লক্ষ্যমাত্রা অর্জন অনেকটাই নির্ভর করবে যুক্তরাষ্ট্র আগস্টের পরও ইরানের তেল রপ্তানির ওপর আরোপিত সাময়িক নিষেধাজ্ঞা শিথিল রাখে কি না, তার ওপর।
আলোচিত সংবাদ
- মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর লাশ উদ্ধার |
- দেশে প্রথম ‘ইমোশনাল ডোনার’ কিডনি প্রতিস্থাপন বিএমইউতে |
- অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী |
- কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার |
- রাজধানীর আড়াই শ চেকপোস্টে নিরাপত্তা জোরদার |
- আইফোন ১৮ কিনতে কেন রাতভর লাইনে দাঁড়াচ্ছে মানুষ? |
- পরীক্ষায় চ্যাটজিপিটির ব্যবহার, ধরা পড়ায় শিক্ষার্থীর আত্মহনন |
- এনআইডি সংশোধনে যেসব কাগজ লাগবে |
- বিদেশ থেকে প্রতিবছর ফিরছে ১০০ নারী শ্রমিকের মরদেহ |
- গাছে এখনও ঝুলছে আম, ৬০ লাখ টাকা আয়ের আশা সোহেল রানার |

0 মন্তব্য