মার্কিন সিনেটর মার্ক কেলি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে সংঘাত থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন। তিনি এবিসি নিউজকে বলেন, পেট্রোল ও খাদ্যপণ্যের দাম বাড়তে থাকায় এই যুদ্ধের মূল্য দিতে হচ্ছে দেশের সাধারণ মানুষকে ।
তিনি যুক্তি দেন যে, প্রেসিডেন্টের সামনে কয়েকটি সীমিত বিকল্প রয়েছে: স্থলবাহিনী পাঠিয়ে সংঘাত বাড়ানো, যা নিয়ে তিনি সতর্ক করে বলেন যে এতে হাজার হাজার আমেরিকান প্রাণ হারাতে হতে পারেন। অন্য বিকল্প হলো যুদ্ধ থেকে পুরোপুরি সরে আসা; অথবা অর্থনৈতিক চাপ প্রয়োগ করা এবং একই সাথে ইউরোপীয় মিত্রদের সঙ্গে জোট পুনর্গঠনের চেষ্টা করা, যা তার মতে গত দেড় বছরে দুর্বল হয়ে পড়েছে।
কেলি বলেন, ‘এটি তার (ট্রাম্প) নিজের তৈরি করা সংকট।’ তিনি আরো বলেন, ‘প্রেসিডেন্ট মনে করেন তিনি সবার চেয়ে সবকিছু বেশি জানেন। আর এই জেদ তাকে সীমিত ভালো বিকল্পের মধ্যে ফেলে দিয়েছে।’
কেলি বলেন, বোমা ফেলা, যা কিছু ক্ষেত্রে নির্দোষ ইরানি শিশুদের হত্যা করেছে, তা কোনো ভালো পরিকল্পনা নয়।
তার মতে, স্থল বাহিনী পাঠানোর চেয়ে অর্থনৈতিক পন্থা এবং জোট পুনর্গঠন তুলনামূলক ভালো উপায়।
সূত্র: আল জাজিরা
0 মন্তব্য