দীর্ঘ দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া প্রায় সব বড় দলের বিপক্ষে খেলেছেন লিওনেল মেসি। তবে একটি দলের বিপক্ষে কখনোই মাঠে নামা হয়নি তার। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে বিশ্বকাপের সেমিফাইনালে।
বুধবার আটলান্টায় বিশ্বকাপের শেষ চারে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচ দিয়েই প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে খেলবেন মেসি।
লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে ২০০৫ সালে অভিষেকের পর থেকে ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, স্পেন, ইতালি, উরুগুয়েসহ প্রায় সব বড় জাতীয় দলের বিপক্ষে খেলেছেন। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে কখনো সিনিয়র আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। কারণ আর্জেন্টিনা ও ইংল্যান্ড ২০০৫ সালের পর আর একবারও মুখোমুখি হয়নি, আর ২০০৫ সালের সেই প্রীতি ম্যাচে মেসি দলে ছিলেন না।
তাই ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি হবে মেসির ক্যারিয়ারে ইংল্যান্ডের বিপক্ষে
0 মন্তব্য