গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, আজ থেকেই কার্যকর
গ্রাম পুলিশের বেতন বাড়িয়েছে সরকার। শনিবার (৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশের মহাসমাবেশে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী বলেন, শুধু পদবি নয়, গ্রাম পুলিশের বেতনও বাড়ানো হয়েছে। আজ থেকেই নতুন বেতন কার্যকর হবে।
তিনি জানান, গ্রাম পুলিশের বেতন ৭ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করা হয়েছে। আর গ্রাম পুলিশের প্রধানের বেতন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া গ্রাম পুলিশ সদস্যদের প্রতি মাসে ১৫০ টাকা করে মোবাইল বিল দেবে সরকার। পাশাপাশি তাঁদের অবসর ভাতা ও যাতায়াত ভাতাও বাড়ানো হয়েছে।
0 মন্তব্য