ফরিদপুরের নগরকান্দা উপজেলার শংকরপাশা এলাকায় বাস-অ্যাম্বুল্যান্স সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। রবিবার (২৪ মে) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল সামদানী আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শংকরপাশা এলাকায় ফরিদপুরগামী বিআরটিসি বাস ও ঢাকাগামী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে হয়েছে। এ খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করা শুরু করেছে।
তাৎক্ষণিকভাবে ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।
0 মন্তব্য