নুসাইবা এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়ে মা-বাবার মুখ উজ্জ্বল করেছে। তার এই সাফল্যে পরিবার ও এলাকায় আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। সে ভবিষ্যতে আরও ভালো করতে চায়। পরিবারের ছোট মেয়ে নুসাইবা হক। সে বিষমডাঙ্গা গার্লস স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ (গোল্ডেন এ প্লাস) অর্জন করেছে।
নুসাইবার এ অসাধারণ সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। ছোটবেলা থেকেই মেধাবী ও পড়াশোনায় মনোযোগী নুসাইবা বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিতে ভালো ফলাফল করে এসেছে। নিয়মিতই সে শ্রেণির প্রথম স্থান বা ‘এক রোল’-এ অবস্থান করত।
শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ এই ধাপে গোল্ডেন এ প্লাস অর্জন নুসাইবার দীর্ঘদিনের অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা ও কঠোর পরিশ্রমেরই প্রতিফলন বলে মনে করছেন তার বাবা-মা। পাশাপাশি শিক্ষকদের আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনাও তার এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তারা জানান। মেয়ের এমন সাফল্যে গর্বিত নুসাইবার বাবা-মা। তার বাবা একজন ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মী এবং মা একজন শিক্ষিকা।
তারা জানান, ছোটবেলা থেকেই নুসাইবা পড়াশোনার প্রতি অত্যন্ত যত্নশীল। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে সে আরও ভালো ফলাফল করবে এবং একজন আদর্শ ও যোগ্য নাগরিক হিসেবে দেশ ও সমাজের কল্যাণে কাজ করবে এটাই তাদের প্রত্যাশা।
নুসাইবার সাফল্যের খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। শিক্ষক, সহপাঠী, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
এদিকে, দৈনিক প্রতিদিনের দৃশ্যপট পরিবারের পক্ষ থেকেও নুসাইবা হককে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে। তার এই অর্জন আগামী দিনের পথচলায় আরও বড় সাফল্যের অনুপ্রেরণা হয়ে উঠবে এমন প্রত্যাশা পরিবারের সবার।
0 মন্তব্য