২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হবে। এদিন সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করবে সরকার। পরে মোবাইল ফোনের এসএসএমসহ তিন মাধ্যমে ফলাফল দেখতে পারবে শিক্ষার্থীরা।
অতীতের কয়েকটি পরীক্ষার ফলাফল প্রকাশের অভিজ্ঞতার আলোকে সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ফলাফল শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে আরো কিছুটা সময় লাগতে পারে।
ফলাফল জানার উপায়
এবার এসএসসি পরীক্ষার ফল জানতে ১৬২২২ নম্বরের পাশাপাশি নতুন ১৬১৪০ নম্বরেও এসএমএস পাঠানো যাবে। কিন্তু সকাল ১০টায় ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই দেখা যাবে না।
ফলাফল আপলোডসহ অন্যান্য কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগতে পারে বলে জানা গেছে।
শনিবার (৮ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে ফলাফল নিয়ে বিস্তারিত তথ্য জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে বলা হয়েছে, ১০ আগস্ট সকাল ১০টায় এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফল স্ব-স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নলিখিত যেকোনো পদ্ধতিতে স্ব-স্ব প্রতিষ্ঠানের ফলাফল ডাউনলোড করা যাবে এবং এসএমএসের মাধ্যমে পরীক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবের
বোর্ডসমূহ কর্তৃক প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এডুকেশন বোর্ড এবং ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য ওই ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN)-এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে।
পরীক্ষার্থীরা পরীক্ষার ফলাফল নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকেও সংগ্রহ করতে পারবে। এ ছাড়া এডুকেশন বোর্ড ও ওয়েবসাইটের এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমেও ফলাফল সংগ্রহ করতে পারবে।
পরীক্ষার্থীরা ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে এসএমএস প্রেরণের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন। এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ : "SSC Dha 123456 2026"-এর পর মেসেজটি পাঠাতে হবে 16140/16222 নম্বরে।
0 মন্তব্য