ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বড় স্বস্তির ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বছরে ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার থাকা ব্যবসা প্রতিষ্ঠানকে আর টার্নওভার কর (ন্যূনতম কর) দিতে হবে না।
সোমবার (৩১ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর।
নতুন নিয়মে কার কত কর
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী—
২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার: কোনো টার্নওভার কর দিতে হবে না।
২ কোটি থেকে ৪ কোটি টাকা পর্যন্ত: টার্নওভারের ওপর ০.৫০ শতাংশ হারে ন্যূনতম কর দিতে হবে।
৪ কোটি টাকার বেশি: আগের নিয়ম অনুযায়ী ১ শতাংশ ন্যূনতম কর দিতে হবে।
এই কর লাভ বা ক্ষতি নির্বিশেষে মোট টার্নওভারের ভিত্তিতে পরিশোধ করতে হবে।
বাজেটের সিদ্ধান্তে এলো পরিবর্তন
চলতি অর্থবছরের বাজেটে টার্নওভার কর ব্যবস্থায় পরিবর্তন আনে এনবিআর। তখন ৪ কোটি টাকার বেশি টার্নওভার থাকা প্রতিষ্ঠানের জন্য ন্যূনতম কর ১ শতাংশ নির্ধারণ করা হয়। ফলে ব্যবসায় লাভ-ক্ষতি যাই হোক, মোট বিক্রির ১ শতাংশ কর হিসেবে পরিশোধের বিধান ছিল।
সর্বশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানকে করের চাপ থেকে কিছুটা স্বস্তি দেওয়া হলো।
যেসব খাতে আগের হারই বহাল
তবে কয়েকটি নির্দিষ্ট খাতের ক্ষেত্রে আগের করহার অপরিবর্তিত রাখা হয়েছে।
সিগারেট, বিড়ি ও তামাকজাত পণ্য উৎপাদক: ৩ শতাংশ
কার্বোনেটেড বেভারেজ ও মিষ্টি প্রস্তুতকারী প্রতিষ্ঠান: ২.৫ শতাংশ
মোবাইল ফোন অপারেটর: ১.৫ শতাংশ
0 মন্তব্য