দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহতের খবর পাওয়া গেছে।
শনিবার (২৩ মে) সকালে উপজেলার রাণীগঞ্জে এ দুর্ঘটনা ঘটে।
ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহীর একজনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন দুজনের মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলামিন (১৬), সৈকত (১৮) ও কাইয়ুম মোটরসাইকেলে ঘোড়াঘাটের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে বিরামপুরগামী একটি বেপরোয়া ট্রাক তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
0 মন্তব্য