দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি অনুযায়ী, বর্তমানে দেশের ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৫৪ বিলিয়ন ডলার।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রচলিত মোট রিজার্ভের হিসাবে দেশের বৈদেশিক মুদ্রার মজুত ৩৪ দশমিক ৩৫ বিলিয়ন ডলার। অন্যদিকে, আইএমএফের ব্যালান্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৫৪ বিলিয়ন ডলারে।
উল্লেখ্য, বৈদেশিক মুদ্রার রিজার্ভের হিসাব প্রকাশের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক মোট রিজার্ভের পাশাপাশি আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতেও হিসাব প্রকাশ করে। হিসাব পদ্ধতির পার্থক্যের কারণে দুই ধরনের রিজার্ভের পরিমাণে ব্যবধান দেখা যায়।
0 মন্তব্য