বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও নৈতিকভাবে পরিচালনা নিশ্চিত করতে বিদেশি শ্রমিক ব্যবস্থাপনায় সুশাসন আরও জোরদার করবে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়।
দেশটির মানবসম্পদমন্ত্রী আর. রামানান গতকাল (সোমবার, ২২ জুন) এক বিবৃতিতে এ কথা জানান।
তিনি বলেন, ‘কর্মী নিয়োগ প্রক্রিয়াকে শোষণ, বৈষম্য ও আর্থিক লেনদেন মুক্ত রাখতে মালয়েশিয়া ও বাংলাদেশের যৌথ অঙ্গীকারের অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হচ্ছে।’
রামানান বলেন, ‘মালয়েশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বাংলাদেশি কর্মীরা। বাংলাদেশ বর্তমানে দেশটির অন্যতম প্রধান শ্রমিক সরবরাহকারী দেশ। তাই সুশাসন, শ্রমিক কল্যাণ এবং নৈতিক নিয়োগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করা প্রয়োজন, যা উভয় দেশের জন্যই উপকারী হবে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সঙ্গে মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে সহযোগিতা শুধু শ্রমিকদের কল্যাণ, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করবে না, বরং মালয়েশিয়ার শ্রমবাজারের চাহিদা টেকসই ও দায়িত্বশীল উপায়ে পূরণ করতেও সহায়তা করবে।’
মানবসম্পদমন্ত্রী জানান, বিদেশি শ্রমিক ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠা এবং বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে কৌশলগত সহযোগিতা সম্প্রসারণে তার মন্ত্রণালয় সক্রিয় ভূমিকা অব্যাহত রাখবে।
এর আগে, সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক অভিবাসন নিরাপদ ও উভয় দেশের জন্য লাভজনক করতে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ (জেডব্লিউজি) গঠনের সিদ্ধান্ত হয়।
জানা যায়, এই যৌথ ওয়ার্কিং গ্রুপ বিদ্যমান সমঝোতা স্মারক (এমওইউ) পর্যালোচনা করবে এবং বর্তমান বাস্তবতা ও দুই দেশের প্রয়োজন অনুযায়ী নতুন এমওইউ প্রণয়নের ভিত্তি তৈরি করবে।
আলোচিত সংবাদ
- চট্টগ্রামে মাদকের টাকা জোগাড়ে শিশুকে বিক্রির, উদ্ধার করল পুলিশ |
- ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক’ অপ্রতিমের মায়ের ক্ষোভ |
- সরকারি চাকরিতে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ কত |
- অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী |
- দ্রুত তদন্ত শেষে অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু হবে |
- দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন |
- জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান |
- অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ |
- আরবের জনপ্রিয় হলুদ ফল ‘সাম্মাম’, চীন থেকে এবার চট্টগ্রামের বাজারে |
- সুনীল অর্থনীতিতে বিএমইউ শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকার প্রত্যাশা শিক্ষামন্ত্রীর |

0 মন্তব্য