বাংলাদেশ বিক্রয় পেশাজীবী অ্যাসোসিয়েশন (বিএসপিএ)-এর প্রথম জাতীয় কাউন্সিল আগামী ২১ আগস্ট ২০২৬, শুক্রবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির হল রুমে অনুষ্ঠিত হবে।
কেন্দ্রীয় নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন পদে প্রার্থীরা প্রচার-প্রচারণা চালাচ্ছেন। এরই অংশ হিসেবে প্রচার সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ওমর খালিদ রকি। তিনি আসন্ন নির্বাচনে সংগঠনের সদস্যদের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেছেন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত বিক্রয় পেশাজীবীদের অংশগ্রহণে এ কাউন্সিল অনুষ্ঠিত হবে। কাউন্সিলকে ঘিরে ইতোমধ্যে সংগঠনের সদস্য ও সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।
কাউন্সিলে সংগঠনের কেন্দ্রীয় কমিটি নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে বিক্রয় পেশাজীবীদের অধিকার প্রতিষ্ঠা, পারস্পরিক ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি এবং পেশাগত উন্নয়নে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে।
সংগঠনের পক্ষ থেকে দেশের সব বিক্রয় পেশাজীবী ও সংশ্লিষ্টদের আগামী ২১ আগস্টের জাতীয় কাউন্সিলে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
বিএসপিএর প্রত্যাশা, ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশের বিক্রয় পেশাজীবীদের অধিকার ও কল্যাণে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখবে।
0 মন্তব্য