সার্বিয়া, মলদোভা, বেলারুশ, কসোভো, বসনিয়া, জাপান, ইরাক, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইউক্রেন ও লিবিয়াগামী কর্মীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এখন থেকে এসব দেশে যেতে মন্ত্রণালয়ের নিয়োগ অনুমতি বা অনুমোদন ছাড়া বহির্গমন ছাড়পত্র (ইমিগ্রেশন ক্লিয়ারেন্স) দেওয়া যাবে না।
বুধবার (৪ নভেম্বর) মন্ত্রণালয় থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, উল্লেখিত ১২টি দেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে ইচ্ছুক কর্মীদের ক্ষেত্রে মন্ত্রণালয়ের নিয়োগ অনুমতি বা অনুমোদন থাকতে হবে। অনুমোদন ছাড়া তাঁদের ইমিগ্রেশন ক্লিয়ারেন্স ইস্যু না করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) একই দিন এক চিঠির মাধ্যমে তাদের সদস্য রিক্রুটিং এজেন্সিগুলোকে মন্ত্রণালয়ের এ নির্দেশনার বিষয়ে অবহিত করেছে।
0 মন্তব্য