Browsing: তীব্র তাপপ্রবাহ

ইতালির রাজধানী রোমে চলমান তীব্র তাপপ্রবাহ এখন চরম পর্যায়ে পৌঁছেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) ও শুক্রবার (১৭ জুলাই) শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় রোমে রেড অ্যালার্ট লেভেল-৩ বহাল রেখেছে।

মে ও জুন মাসজুড়ে চলা তীব্র তাপপ্রবাহে ইংল্যান্ড ও ওয়েলসে অন্তত ২ হাজার ৭০০ জনের মৃত্যু হয়েছে বলে এক নতুন গবেষণায় উঠে এসেছে। গবেষকদের মতে, মানুষের কর্মকাণ্ডজনিত জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এ ধরনের চরম তাপপ্রবাহ আরও ঘন ঘন এবং তীব্র হয়ে উঠছে।