Browsing: সরকার

সরকার স্পর্শকাতর সময় পার করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় যুক্ত হলেন ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় রাষ্ট্রপতির শপথ গ্রহণের পরপরই বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠিত হয়।

ঢাকার গণপরিবহন ব্যবস্থাকে পরিবেশবান্ধব ও যাত্রীবান্ধব করতে ২০০টি বৈদ্যুতিক বাস কেনার উদ্যোগের কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার (১৮ আগস্ট) তেজগাঁওয়ে বিআরটিসি আয়োজিত ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

 নাটোরের পাশাপাশি দেশের সম্ভাবনাময় প্রতিটি স্থানের পর্যটনকে জনপ্রিয় করতে কাজ শুরু করেছে সরকার। এই লক্ষ্যে দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন স্পটকে চিহ্নিত করেছি আমরা। পর্যায়ক্রমে এসব স্পটগুলোকে পর্যটন হাব হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। পর্যটন স্পটের উন্নয়নের পাশাপাশি পর্যটকদের আবাসন, চিকিৎসা ইত্যাদি সুবিধা প্রদানের বিষয়গুলোও হাবের অন্তর্ভুক্ত থাকবে।

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, কার্যকর নীতিমালার মাধ্যমে স্বাধীন, দায়িত্বশীল ও টেকসই গণমাধ্যমের পরিবেশ গড়ে তুলতে চায় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তার মতে, এমন পরিবেশ নিশ্চিত করা গেলে গণমাধ্যম খাতে বিনিয়োগ বাড়বে এবং সাংবাদিকদের বেতন, কর্মপরিবেশ ও পেশাগত নিরাপত্তা আরও উন্নত করা সম্ভব হবে।