Browsing: সিরাপ

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০১টি যাত্রীবাহী অটোরিক্সায় তল্লাশী করার সময় অটোরিক্সায় থাকা মোঃ ইউসুফ আলী (২৪), পিতা-মোঃ আব্দুল লতিফ, গ্রাম-পারচৌকা, ডাকঘর-মনাকষা, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ'কে তল্লাশিকালে তার বহনকৃত ব্যাগের ভিতরে লুকানো অবস্থায় ৬৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপসহ আটক করা হয়। এস্কাফ সিরাপের আনুমানিক বাজার মূল্য ২৭,২০০/- (সাতাশ হাজার দুইশত) টাকা। আটককৃত আসামীসহ এস্কাফ সিরাপ চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।