Browsing: শিক্ষামন্ত্রী

বাংলাদেশকে একটি উদীয়মান মেরিটাইম হাব হিসেবে প্রতিষ্ঠা করতে সুনীল অর্থনীতিতে বা ব্লু ইকোনমিতে দক্ষ জনবল তৈরির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি আশা প্রকাশ করেন, এই লক্ষ্য অর্জনে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ভবিষ্যতে অগ্রণী ভূমিকা পালন করবে।

শিক্ষাব্যবস্থায় পরিবর্তন এনে দেশের বেকারত্ব কমাতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন।

পুনঃপরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীদের খাতা সম্পূর্ণভাবে পুনঃপরীক্ষা করা হবে। পরীক্ষায় ভালো করার প্রস্তুতি থাকলেও অনেক সময় শিক্ষার্থীরা আশানুরূপ ফল করতে পারে না।

রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে চলমান অবরোধ কর্মসূচি থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যায় শিক্ষার্থীরা। পরে ভিসি চত্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী মোড় হয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেয় তারা।

শিক্ষার্থীরা উত্তরায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন। দুই মহাসড়কে যান চলাচল এখন বন্ধ রয়েছে।

সরকার গঠনের পর দেখা গেল ৫০১ কোটি টাকা প্রয়োজন, কিন্তু সেটাও নেই। অন্তর্বর্তী সরকার বাজেটে টাকা রাখেনি বলে মাদরাসাশিক্ষকদের ২ মাসের বেতন দেওয়া যায়নি। তবে জুলাই মাস থেকে বকেয়াসহ বেতন নিয়মিত হবে।