Browsing: শিক্ষা অধিদপ্তর

২০২৬-২৭ অর্থবছরের পরিচালন বাজেটের আওতায় দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর মেরামত ও সংস্কার কার্যক্রম বাস্তবায়নের প্রস্তুতি শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।এ লক্ষ্যে দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে অগ্রাধিকারভিত্তিক বিদ্যালয়ের তালিকা চাওয়া হয়েছে।

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিতে দেশের সব মাদ্রাসায় দৈনিক সমাবেশ (পিটি) ও খেলাধুলা বাধ্যতামূলক করেছে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষণ ও শারীরিক শিক্ষা শাখা থেকে সম্প্রতি জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

শিক্ষার্থীদের সময়মতো বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং ঝরে পড়া রোধে ছবি আঁকা, মাটির কাজ ও বিভিন্ন উপকরণ তৈরির মাধ্যমে ‘খেলার ছলে শেখা’ কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।