Browsing: রোজিনা

রাজশাহীর সাহেববাজার এলাকায় হুইলচেয়ারে বসে মানুষের ওজন মাপছেন মোছাম্মদ রোজিনা খাতুন। সামনে রাখা একটি ওজন মাপার যন্ত্র। পাশে হাতে লেখা একটি কাগজে লেখা—‘৫ টাকার বিনিময়ে আপনার ওজন মাপুন’। প্রতিদিন এভাবেই মানুষের ওজন মেপে সামান্য আয় করেন তিনি। কারও কাছ থেকে পান পাঁচ টাকা, কেউ আবার খুশি হয়ে দেন ১০ টাকা।