Browsing: প্রযুক্তি উৎসব

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত হয়েছে জাতীয় পর্যায়ের প্রযুক্তি উৎসব ‘কুবি টেকনোভা ২০২৬’। এতে দেশের ৩৭টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। উৎসবের কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক প্রতিযোগিতায় বিজয়ী প্রথম তিনটি দল পুরস্কারের পাশাপাশি যুক্তরাজ্যভিত্তিক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ক্যাশলেস এআইতে ছয় মাসের বেতনভিত্তিক ইন্টার্নশিপের সুযোগ পেয়েছে। এ সময় প্রতি মাসে তারা ১০ হাজার টাকা করে ভাতা পাবেন।