Browsing: অর্থমন্ত্রী

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চলতি বছরেই নবম জাতীয় পে স্কেল কার্যকর হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ বিষয়ে আরও আলোচনা শেষে শিগগিরই সিদ্ধান্ত জানাবে সরকার।

 দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও আত্মত্যাগের পর দেশের মানুষের প্রত্যাশা অনেক বেড়ে গেছে। কারণ দীর্ঘ সময়ে জনগণ ভোটাধিকার, মানবাধিকার, আইনের শাসন ও অর্থনৈতিক সমতার অভাব অনুভব করেছে। ব্যবসা-বাণিজ্য একটি নির্দিষ্ট গোষ্ঠীর পৃষ্ঠপোষকতার মধ্যে চলে যাওয়ায় সাধারণ মানুষ অর্থনৈতিক কর্মকাণ্ডে যথাযথ অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে।

বর্তমানে অনেক সরকারি ও আর্থিক সেবা ঘরে বসেই পাওয়া সম্ভব জানিয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এসব সেবা সম্পর্কে জনগণকে জানাতে কার্যকর উদ্যোগ নিতে হবে।

বাজেট পারফেক্ট হয়েছে বলছি না। যেদিকে হাত দিই, শুধু বকেয়া। এমন সময় দেড় মাসের মধ্যে বাজেট দিতে হয়েছে।
অথচ প্রস্তুতি নিতেই অন্তত ৬ মাস দরকার।

 আর্থিক সংকটের কারণে স্বল্প আয়ের মানুষের জীবনে যেন কোনো নেতিবাচক প্রভাব না পড়ে এবং তারা যেন ধীরে ধীরে স্বাবলম্বী হতে পারে, সে লক্ষ্যেই ফ্যামিলি কার্ড কার্যক্রম গ্রহণ করা হয়েছে।