Browsing: অগ্রহায়ণ

একসময় গ্রামবাংলার কৃষক পরিবারে নবান্ন ছিল বছরের অন্যতম বড় উৎসব। নতুন চালের ভাতের সঙ্গে মাছ, মাংস, নানা পদের ভর্তা ও সবজির আয়োজন হতো। তৈরি করা হতো চিতই, ভাপা, পাটিসাপটা, পুলি, পায়েস, চিড়া, মুড়ি ও মোয়া। খেজুরের গুড়, নারকেল ও দুধের মিতালিতে পিঠাপুলির স্বাদ হয়ে উঠত আরো মধুর। মেয়ে-জামাইকে নিমন্ত্রণ, বিবাহিত মেয়েকে বাপের বাড়িতে নাইয়র আনা কিংবা দূরের আত্মীয়-স্বজনকে বাড়িতে আমন্ত্রণ সব মিলিয়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ত গ্রামজুড়ে। এখন পরিস্থিতি অনেকখানি পাল্টে গেলেও গ্রামবাংলায় থাকে নানা আয়োজন।