Browsing: ন্যানো ইউরিয়া

দীর্ঘ ৫ বছর ২ মাসের নিবিড় কারিগরি ও আইনি যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে গত ২৫ অক্টোবর বাংলাদেশ পেটেন্ট অফিস থেকে আনুষ্ঠানিকভাবে দেশে উদ্ভাবিত পরিবেশবান্ধব ও সাশ্রয়ী ‘ন্যানো ইউরিয়া সার’-এর পেটেন্ট অনুমোদন পাওয়ায় সংশ্লিষ্ট সবার মনে এক নতুন আশার সঞ্চার হয়েছে।

কৃষিখাতে উৎপাদন খরচ বহুগুণ কমিয়ে টেকসই প্রযুক্তির প্রসারে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিক্যাল ইজ্ঞিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জাভেদ হোসেন খান কর্তৃক উদ্ভাবিত 'ন্যানো ইউরিয়া' সাড়া ফেলেছে রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত 'বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬'-এ। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে তিন দিনব্যাপী এই মেলার শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।