Browsing: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১৯ জুলাই) সকাল থেকে বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয় । ওরিয়েন্টেশনে বিশ্ববিদ্যালয় প্রশাসন র‍্যাগিংয়ের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতির ঘোষণা দিয়ে নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে কঠোর অবস্থানের কথা জানায়। প্রায় দেড় হাজার নবীন শিক্ষার্থীর পদচারণায় দিনভর প্রাণচাঞ্চল্যে মুখর ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‎নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাস। রবিবার (১৯ জুলাই) স্নাতক প্রথম বর্ষের উদ্বোধনী ক্লাসের মধ্য দিয়ে উচ্চ শিক্ষার আনুষ্ঠানিক যাত্রা শুরু করে তারা। এসময় বিভাগগুলো নবীন শিক্ষার্থীদের ফুল ও কলম, ফাইলসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী উপহার দেয়।