Browsing: নিষিদ্ধ আওয়ামী লীগ

টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি ছিল। ওই কর্মসূচিতে আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মী ও সমর্থকরা অংশ নেয়। বিক্ষোভ মিছিলের সময় তারা তিন বিএনপি সমর্থিত ব্যবসায়ীর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এরপর এক যুবদল নেতার অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ছাড়া স্বেচ্ছাসেবক দল নেতা জসিম শেখের বাড়িতে ভাঙচুর করে।