Browsing: নীলফামারী

হাতে মেহেদি গায়ে বেনারসি শাড়ী বিয়ের সাজ তখনও গায়ে, চোখে নতুন সংসার গড়ার স্বপ্ন। কিন্তু শ্বশুরবাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা মুহূর্তেই সেই স্বপ্ন রূপ দেয় দুঃস্বপ্নে। নীলফামারীর কিশোরগঞ্জে কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে পড়ে শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নবদম্পতিসহ ১২ জন। কনে সুমাইয়া আক্তার বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন, আর বর মোরছালিন ইসলাম ভাঙা হাত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।