Browsing: নদী

অধিক পরিমাণ ইলিশ আহরণের পর দেশের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত ইলিশ এখন বিদেশে রপ্তানির প্রস্তুতি নিচ্ছেন উপকূলের মৎস্য ব্যবসায়ীরা।

চর চাকলা গ্রামের নিজাউদ্দিনের দুই মেয়ে সুমাইয়া (১১) ও সুরাইয়া (৯), একই এলাকার মাসুদ আলীর দুই মেয়ে সুমাইয়া (১১) ও আরিবা (৮) এবং শরিফুল ইসলামের মেয়ে শরীফা (১১)।

লস্করপুর, সুঘর, বনগাও, বনদক্ষিনসহ আশপাশের গ্রামে পানি প্রবেশ করতে শুরু করে। গ্রামের ভেতরের রাস্তা ঘাট, ফসলি জমি ও সবজি বাগান তলিয়ে গেছে। এছাড়াও ধুলিয়াখাল মিরপুর সড়কেও পানি উঠে গেছে। প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে যান চলাচলে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

টানা কয়েক দিনের ভারি বৃষ্টি ও ভারতীয় পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির চাপ সামলাতে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।

তিস্তা নদীর দুই তীরের ৫ জেলার ৮টি স্থানে হাজারো মানুষ গণসমাবেশ ও আলোর মিছিল করেছে ‘তিস্তা বাঁচাও নদী বাঁচাও’ সংগ্রাম পরিষদ। প্রধানমন্ত্রী জাতীয় সংসদে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করায় তাঁকে অভিনন্দন জানিয়ে এবং প্রকল্পটি দ্রুত একনেক অনুমোদন ও বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণার দাবিতে তারা এই মিছিল করে।