Browsing: মরক্কো

ফ্রান্সের আধিপত্যে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল ম্যাচটি। তবে আক্রমণের তুলনায় গোলের সংখ্যা ছিল কম। দীর্ঘ সময় নিজেদের রক্ষণভাগ শক্ত রেখে ফরাসিদের ঠেকিয়ে রেখেছিল মরক্কো। কিন্তু দ্বিতীয়ার্ধে মাত্র ছয় মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে ছিটকে যেতে হয় তাদের। কিলিয়ান এমবাপে ও উসমান দেম্বেলের গোলের সুবাদে ২-০ ব্যবধানে জয় তুলে নিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স।

২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের শক্তিশালী দল ফ্রান্স ও আফ্রিকার অন্যতম সেরা দল মরক্কো। সেমিফাইনালে ওঠার লড়াইয়ের আগে দুই দলকে নিয়ে চলছে নানা আলোচনা।

ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে বড় ধাক্কা খেল মরক্কো। চোটের কারণে গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলতে পারবেন না দলের তারকা মিডফিল্ডার ইসমাইল সাইবারি।

শেষ ষোলোর ম্যাচে কানাডার বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোট পান সাইবারি। সময়মতো সুস্থ না হওয়ায় বৃহস্পতিবার বোস্টনে অনুষ্ঠিতব্য কোয়ার্টার ফাইনালে তাকে পাচ্ছে না মরক্কো।

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারির একাধিক বির্তকিত সিদ্ধান্ত বিশ্ব ফুটবলে আলোচনার ঝড় তুলেছে।

আটলান্টায় কাল রাতে আর্জেন্টিনার কাছে অবিশ্বাস্যভাবে ৩-২ গোলে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর রেফারিকে নিয়ে তদন্তের দাবি জানিয়েছে মিশর।ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ার সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষে গেছে অভিযোগ মিশরের। এমন বির্তকের রেশ কাটতে না কাটতেই আরেকটি বিতর্কে যুক্ত হয়েছে আর্জেন্টিনার নাম।

প্যারাগুয়েকে বিদায় করে ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলো কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে দিদিয়ের দেশমের দল জয় পায় ১-০ গোলে।

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে কানাডাকে ৩-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো কোয়ার্টার ফাইনালে উঠেছে মরক্কো। এই জয়ের মাধ্যমে আফ্রিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দ্বিতীয়বার পৌঁছানোর কৃতিত্বও গড়েছে আটলাস লায়ন্সরা।