Browsing: মোজতবা খামেনি

যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। সম্প্রতি এক বিবৃতিতে তিনি এই হুঁশিয়ারি দেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষ দিক থেকে যুদ্ধ শুরু হওয়ার পর এটিই তার প্রথম কোনো প্রকাশ্য বার্তা।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি মুসলিম দেশগুলোকে, বিশেষ করে উপসাগরীয় রাষ্ট্রগুলোকে, ঐক্যবদ্ধ হয়ে ‘প্রকৃত শত্রু’ চিহিৃত করে তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি হলে তা শত্রুদের স্বার্থকেই এগিয়ে দেয় বলেও মন্তব্য করেছেন তিনি।

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একটি নতুন ভিডিও বার্তা প্রকাশ করেছে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি। 

শনিবার (৮ আগস্ট) বার্তা আদান-প্রদানের সামাজিক মাধ্যম টেলিগ্রামে ভিডিওটি প্রকাশ করা হয়।