লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকচাপায় ইজি বাইকের অন্তত তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো পাঁচজন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার বুড়িমারীর ঘুন্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বুড়িমারী ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার মাছ ব্যবসায়ী নুর আমিন এবং একই ইউনিয়নের গুড়িয়াটারী এলাকার মাছ ব্যবসায়ী ফাতুল মিয়া ও ব্যবসায়ী সাইফুল ইসলাম।
পাটগ্রাম থানার ওসি সাইফুল ইসলাম জানান, বুড়িমারী স্থলবন্দরগামী চলন্ত একটি ট্রাকের চাকা পাংচার হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ইজি বাইককে চাপা দিয়ে দোকানো ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে দুজন এবং পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মারা যান।
দুর্ঘটনায় আহত আরো পাঁচজনকে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। হতাহতরা মাছ ও অন্যান্য মালামাল আনতে পাটগ্রাম যাচ্ছিল বলে জানিয়েছে স্থানীয়রা।
0 মন্তব্য