Browsing: মহানগর এক্সপ্রেস

১৯৮৫ সালের ৪ ডিসেম্বর মহানগর এক্সপ্রেসের যাত্রা শুরু হয়। দীর্ঘদিন ধরে ঢাকা ও চট্টগ্রামের মধ্যে যাতায়াতকারী যাত্রীদের কাছে অত্যন্ত পরিচিত ও নির্ভরযোগ্য একটি মাধ্যম ছিল এই ট্রেন। শুধু দুই নগরী নয়, যাত্রাপথের মধ্যবর্তী বিভিন্ন স্টেশনের যাত্রীরাও নিয়মিত এই ট্রেনে যাতায়াত করে আসছিলেন। রুট সম্প্রসারণের ফলে ট্রেনটির এই দীর্ঘদিনের যাত্রাপথের সঙ্গে নতুন করে যুক্ত হলো কক্সবাজার।