Browsing: মার্কিন ঘাঁটি

 জর্দানের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘মুওয়াফফাক সালতি’ (আল-আজরাক) বিমানঘাঁটিতে হামলা চালায় ইরান। এতে ‘ওয়ারথগ’ নামে পরিচিত যুক্তরাষ্ট্রের একটি এ-১০ থান্ডারবোল্ট যুদ্ধবিমান সরাসরি আঘাতপ্রাপ্ত হয়ে একটি একটি ডানা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ঘাঁটিতে থাকা আরো অন্তত ৮টি এফ-১৫ যুদ্ধবিমান হালকা ক্ষতিগ্রস্ত হয়। তবে দ্রুত মেরামতের পর এফ-১৫ বিমানগুলোকে পুনরায় চালুর উপযোগী করা হয়েছে।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী জানিয়েছে, ‘বজ্রাঘাত' অভিযানের দশম ধাপে কয়েক ঘণ্টা আগে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন বাহিনীর রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আত্মঘাতী ড্রোন ও ক্ষেপনাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে।