Browsing: জামায়াত আমির

আসন্ন আরেকটি বিপ্লবের জন্য দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘আমাদের অস্থির হওয়ার কারণ ছিল না, যদি আপনারা বিশ্বাসঘাতকতা না করতেন। দেশের এমন পরিস্থিতি তৈরি হবে আর আমরা বসে থাকব, তা হতে পারে না। সবকিছু দেখে মনে হচ্ছে, আরেকটি বিপ্লব আসন্ন।’

কোনো চুক্তিই হোক বা যা-ই হোক, তা হবে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে। আমরা কাউকে ক্ষতিগ্রস্ত করতে চাই না, আবার নিজেরাও ক্ষতিগ্রস্ত হতে চাই না। এই ভারসাম্য রক্ষা করেই আগামীর পলিসি যেন পরিচালিত হয়।

সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের হেড অব পলিটিক্যাল ইকোনমিক ও কমিউনিকেশন অ্যাফেয়ার্স মি. আলবের্তো জিওভানেত্তি এবং সিনিয়র পলিটিক্যাল, ইকোনমিক ও প্রেস অফিসার মি. খালেদ চৌধুরী।

সরকার যদি ভালো উদ্যোগ নেয়, তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সহযোগিতা করা হবে। তবে দেশের স্বার্থবিরোধী কোনো কাজ হলে নীরব না থেকে প্রতিবাদ ও প্রয়োজনে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও দলটির আমির ডা. শফিকুর রহমান।   শনিবার (৯ মে) সকালে জাপান সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।