Browsing: ইউজিসি

দেশের উচ্চশিক্ষায় মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়গুলোর কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে ইউজিসি পাঁচ বছর মেয়াদি একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করছে। এর মূল লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও কর্মবাজারের চাহিদার মধ্যে থাকা ব্যবধান কমিয়ে শিক্ষার্থীদের দক্ষ, কর্মসংস্থান-উপযোগী গ্র্যাজুয়েট হিসেবে গড়ে তোলা।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের একাডেমিক সিলেবাসকে সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। তিনি বলেন, শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনের ঘাটতির কারণেই দেশে বেকারত্বের হার বেশি দেখা যাচ্ছে।

মঙ্গলবার (১২ মে) সকাল ১১টার দিকে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবন-এ অনুষ্ঠিত উচ্চশিক্ষাব্যবস্থার উন্নয়ন ও টেকসই রূপান্তর বিষয়ক জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কর্মশালাটি আয়োজন করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।