Browsing: গ্রামীণ ব্যাংক

দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা ও কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তাঝুঁকির কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ২৯টি শাখার কার্যক্রম। এতে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি ঋণ বিতরণ ও গ্রাহকসেবা ব্যাহত হচ্ছে। বিশেষ করে বোরো মৌসুমের কৃষিঋণ এবং আসন্ন ঈদুল আজহা সামনে রেখে গবাদিপশু পালন ও মোটাতাজাকরণের জন্য ঋণ নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন সংশ্লিষ্ট এলাকার গ্রাহকরা। এ পরিস্থিতিতে ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারী, সদস্য ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা চেয়েছে বাংলাদেশ ব্যাংক।

সিরাজগঞ্জের রায়গঞ্জে গ্রামীণ ব্যাংকের নিমগাছী শাখায় অডিট চলাকালে শাখা ব্যবস্থাপক আব্দুস সালামের মৃত্যু হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য অডিট কমিটির তিন সদস্যকে থানায় নিয়েছে পুলিশ।