Browsing: গাজা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় শান্তি ও নিরাপত্তার পথে ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে নতুন একটি পরিকল্পনা ঘোষণা করলেও ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ রোববার (২ আগস্ট) ভোর থেকে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার অংশ হিসেবে বহুজাতিক আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীকে গাজায় প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছে ইসরায়েল। রোববার এক ইসরায়েলি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এর একদিন পরই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ওয়াশিংটন সফরে যাচ্ছেন।

গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে আটজন নিহত হন মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে একটি জানাজার মিছিলে ইসরায়েলি ড্রোন হামলায়।

গাজার সিভিল ডিফেন্স সংস্থা ও আল-আওদা হাসপাতালের তথ্যমতে, শুক্রবার আল-বালাতা বাজার এলাকায় বেসামরিক মানুষের একটি সমাবেশ লক্ষ্য করে চালানো হামলায় আটজন নিহত এবং অন্তত ২০ জন আহত হন।

ক্ষেপণাস্ত্র কর্মসূচি না থাকলে ইরানের পরিণতিও ‘গাজার মতোই’ হতো বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো ধরনের আপস করবে না তেহরান।