Browsing: দক্ষিণ ইউরোপ

তীব্র তাপপ্রবাহের পর এবার ভয়াবহ দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে দক্ষিণ ইউরোপের একাধিক দেশ। ফ্রান্স, স্পেন, পর্তুগাল ও গ্রিসজুড়ে দ্রুত ছড়িয়ে পড়া আগুনে এখন পর্যন্ত প্রায় ২০ হাজার হেক্টর বন ও প্রাকৃতিক এলাকা পুড়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাজারো দমকলকর্মী, শত শত অগ্নিনির্বাপণ যান ও উড়োজাহাজ কাজ করলেও প্রবল বাতাস ও নতুন তাপপ্রবাহের আশঙ্কায় উদ্বেগ আরও বেড়েছে।