Browsing: ব্যাংক

নয় মাসে এনপিএল অনুপাত কমেছে ২ দশমিক ৯৫ শতাংশীয় পয়েন্ট। তবে খেলাপি ঋণের মোট পরিমাণ এখনো বেশি। জুন শেষে শ্রেণিকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা, যা ব্যাংক খাতের মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ।

 গত কয়েক মাসের মানসিক ও আর্থিক চাপের কথা উল্লেখ করেন আবুল হোসাইন। বিশেষ করে ‘মোহাম্মদপুর জিবি শাখার’ দায়িত্ব নেওয়ার পর ঋণ দেওয়া না দেওয়া, বদলি ও অন্যান্য বিষয় নিয়ে পেশাগত চাপের কথা তিনি উল্লেখ করেন।
চিরকুটে বিভিন্ন ব্যবসায়ীর কাছে পাওনা টাকা না পাওয়ায় আর্থিক সংকটে থাকার কথাও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ২০২১ সালের একটি চেকসংক্রান্ত ঘটনায় লালদীঘি শাখার তৎকালীন ব্যবস্থাপক হিসেবে তার ও কয়েকজন সহকর্মীর বিরুদ্ধে সম্প্রতি একটি সিআর মামলা হওয়ার বিষয়টি লেখেন তিনি।

প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে ১ হাজার ২৬১ কোটি ৫৪ লাখ টাকা বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) থেকে বৈদেশিক অর্থায়ন হিসেবে আসবে। বাকি ১৪ কোটি ৭৬ লাখ টাকা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে।

আল–আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের পর্ষদ থেকে পদত্যাগ করা চার স্বতন্ত্র পরিচালক হলেন মো. শাহীন উল ইসলাম, মো. আবদুল ওয়াদুদ, এম আবু ইউসুফ ও মোহাম্মদ আশরাফুল হাসান। তাঁদের কেউ ছিলেন সাবেক ব্যাংকার, হিসাববিদ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

বৈঠকে কমিটি সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী,  চিফ হুইপ নূরুল ইসলাম মনি, মঈনুল ইসলাম খান, মো. শাহাদাত হোসেন, মো. সাইফুল আলম ও সৈয়দ জয়নুল আবেদীন অংশগ্রহণ করেন।

গ্যাস-বিদ্যুতের সংকট, উচ্চ সুদহার, রাজনৈতিক অনিশ্চয়তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির কারণে নতুন বিনিয়োগে আগ্রহ কমেছে। এর সঙ্গে ঋণ বিতরণে ব্যাংকগুলোর বাড়তি সতর্কতা যোগ হওয়ায় বেসরকারি খাতে ঋণপ্রবাহও কমে গেছে। ফলে ভালো ব্যাংকগুলোতে আমানত বাড়লেও সেই অর্থ বিনিয়োগে ব্যবহার করা যাচ্ছে না।