Browsing: বাঁশখালী

সুখে-দুঃখে দেশের মানুষের পাশে থাকা এই সরকারের দায়িত্ব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বর্তমান সরকারকে এই দেশের মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে। তাই এই সরকারের দায়িত্ব হচ্ছে, দেশের মানুষের পাশে থাকা, এই দেশের মানুষকে দেখে রাখা। এই সরকারের দায়িত্ব হচ্ছে, দেশের মা-বোনদের পাশে থাকা, সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা করা, অসুস্থদের যথাযথ চিকিৎসা দেওয়া, তরুণ, যুবক, নারী হোক বা পুরুষ হোক—তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।

বাঁশখালীর বাহারছড়া গ্রামে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের পুনর্বাসনে সরকারের কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রবিবার (৯ আগস্ট) দুপুর দেড়টর দিকে কার্যক্রম উদ্বোধন করে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত পবিবারের সদস্যদের হাতে ঘরের চাবি তুলে দেন তিনি।

চট্টগ্রামের বন্যাকবলিত বিভিন্ন এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে।