Browsing: বাল্যবিবাহ

বাল্যবিবাহ প্রতিরোধে প্রত্যেক নাগরিকের জন্ম নিবন্ধন নিশ্চিত করার আহ্বান জানিয়েছে নোয়াখালী জেলা প্রশাসন। নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়। নোয়াখালী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাল্যবিবাহ প্রতিরোধে তৃণমূল পর্যায়ের বাস্তবতা, চ্যালেঞ্জ, করণীয় ও সম্ভাব্য সমাধান নিয়ে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় ‘এসআরএইচআর নলেজ ফেয়ার’-২০২৬।