ছাত্রদের যা দাবি ছিল তা পূরণের আশ্বাস পেয়ে প্রায় সাড়ে ৮ ঘণ্টা পর রেলপথ অবরোধ প্রত্যাহার করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে চারুকলা সংলগ্ন রেললাইনে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন রাকসুর সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার।
তিনি বলেন, শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভাগীয় প্রশাসন এবং রেলওয়ে কর্তৃপক্ষের যৌথ আলোচনায় দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়ার আন্দোলন প্রত্যাহার করা হচ্ছে। আগামী ৬ আগস্টের মধ্যে দাবি আদায় না হলে পুনরায় আন্দোলন করা হবে।
তিনি বলেন, ৪ দফা দাবি অনুযায়ী অভিযুক্ত টিটিই সুমন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে বেশ কয়েকটি ট্রেনের যাত্রা বিরতি দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। এছাড়া একটি স্বতন্ত্র তদন্ত কমিটি গঠন করা হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান বলেন, আলোচনা সফল হওয়ায় শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করেছে।
0 মন্তব্য