সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মৎস্য খাতের উন্নয়ন, মৎস্য চাষ ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের দক্ষ করে তুলতে দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) উপজেলা মেসার্স যারিন ট্রেডার্স (পরিবেশক সি পি বাংলাদেশ কোম্পানি লিমিটেড) এর ব্যবস্থাপনায় এই কর্মশালার আয়োজন করে সি পি বাংলাদেশ কোম্পানি লিমিটেড (লিডার অব দ্যা ফিড ইন্ডাস্ট্রি)।
কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ২০০ জন অগ্রগামী প্রান্তিক মৎস্যচাষী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে আধুনিক ও লাভজনক মাছ চাষ পদ্ধতি, বৈজ্ঞানিকভাবে পুকুর প্রস্তুতি, পানির গুণগত মান নিয়ন্ত্রণ, প্রোবায়োটিক প্রয়োগ, এয়ারেটরের ব্যবহার, মানসম্মত পোনা নির্বাচন, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং মাছের রোগ প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এই সময় বক্তারা বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধি করতে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহমেদ আল হাসান আরিফ জেনারেল ম্যানেজার, প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন-সুমন সরকার ফিস টেকনিক্যাল ম্যানেজার, এছাড়াও অন্যান্যের আরো উপস্থিত ছিলেন, মেহেদী ইসলাম ডিন ডিপার্টমেন্ট ম্যানেজার, শাহিন রেজা সেকসন ম্যানেজার সেলস্, আব্দুল লতিব সেকসন ম্যানেজার সেলস্, ডাঃ আজম অফিসার ক্যাটেল, আবু বকর ফিস টেকনিক্যাল, ফেরদৌস আলম সরকার পরিবেশক সি পি বাংলাদেশ কোম্পানি লিমিটেড।
প্রশিক্ষণে তাত্ত্বিক আলোচনার পাশাপাশি হাতে-কলমে শেখার সুযোগ, উন্মুক্ত আলোচনা এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারী চাষীরা মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা তুলে ধরলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী প্রান্তিক চাষীদের মাঝে একটি করে সি পি বাংলাদেশ কোম্পানি লিমিটেড এর ছাতা দুপুরের খাবার বিতরণ করা হয়।
0 মন্তব্য