প্রচণ্ড বর্ষণ, বৈরী আবহাওয়া ও নানা প্রতিকূলতাকে উপেক্ষা করে রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত হয়েছে ‘উদ্যোক্তা সাইকেল র্যালি–২০২৬’। আজ, শুক্রবার (১০ জুলাই) সকাল ৮টায় রাজধানী জাতীয় জাদুঘর প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই ব্যতিক্রমী আয়োজনের মূল উদ্দেশ্য ছিল দেশের তরুণ সমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, পাশাপাশি পরিবেশবান্ধব সাইক্লিং, সুস্বাস্থ্য, জ্বালানি সাশ্রয় এবং নিরাপদ ডিজিটাল উদ্যোক্তা কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা।
আই উদ্যোক্তা ও বাংলাদেশ টুরিস্ট সাইক্লিস্ট-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা ও রাজধানীর নানা প্রান্ত থেকে শতাধিক সাইক্লিস্ট অংশ নেন। প্রবল বৃষ্টিতেও তরুণ-তরুণীদের প্রাণবন্ত অংশগ্রহণ প্রমাণ করে—স্বপ্ন, সাহস ও ইচ্ছাশক্তির কাছে প্রতিকূলতা কখনো বাধা হয়ে দাঁড়াতে পারে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আই উদ্যোক্তার ব্যবস্থাপনা পরিচালক, মো. নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনয়শিল্পী ও নাট্যনির্মাতা শংকর সাঁওজাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লেখক, গবেষক ও আর্কাইভস বিশেষজ্ঞ, আল আমিন বিন হাসিম। অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন, বাংলাদেশ টুরিস্ট সাইক্লিস্টের, প্রধান সমন্বয়কারী, আমিনুল ইসলাম টুববুস।
উদ্বোধনী বক্তব্যে ,শংকর সাঁওজাল বলেন, “আজকের বৈরী আবহাওয়ার মধ্যেও সাইক্লিস্টরা প্রমাণ করেছেন—শত প্রতিকূলতার মধ্য দিয়েও বিজয় ছিনিয়ে আনা সম্ভব। সাইকেল একটি পরিবেশবান্ধব বাহন। পরিবেশ রক্ষা, সুস্বাস্থ্য এবং নিরাপদ ভবিষ্যৎ গঠনে সাইক্লিংয়ের বিকল্প নেই। একই সঙ্গে নিরাপদ ব্যবসার জন্য প্রশিক্ষণ ও সঠিক দিকনির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
বিশেষ অতিথির বক্তব্যে আল আমিন বিন হাসিম বলেন, দেশের তরুণ-তরুণীরাই জাতির সবচেয়ে বড় সম্পদ। তাদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও নিরাপদ উদ্যোক্তা তৈরিতে সরকারসহ সকল মহলের আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে মো. নজরুল ইসলাম বলেন,“শুধু মূলধন থাকলেই সফল ব্যবসা করা যায় না। সততা, দক্ষতা, ধৈর্য, পরিকল্পনা, প্রযুক্তির সঠিক ব্যবহার এবং গ্রাহকের আস্থা অর্জনের মাধ্যমেই সফল উদ্যোক্তা হওয়া সম্ভব। "আই উদ্যোক্তা "দেশের তরুণদের জন্য নিরাপদ ও বৈধ উপায়ে ডিজিটাল ব্যবসা এবং রিসেলিং প্ল্যাটফর্মের মাধ্যমে বিনিয়োগ ছাড়াই আয়ের সুযোগ তৈরি করছে। প্রশিক্ষণ ও প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা তৈরিতে আমরা বদ্ধপরিকর।” iuddokta.com একটি রিসেলিং প্লাটফর্ম, গুগল থেকে আ্যপ ডাউন করে, সারা দেশ যেকোন জায়গায় থেকে মোবাইলে মাধ্যমে ব্যাবসা করতে পারবেন যে কোন ব্যাক্তি। বিনাপুজিতে লক্ষ, টাকার ব্যাবসা করতে পারবেন অনলাইনে মাধ্যমে। পন্য কেনার ঝামেলা নেই, ছবি বা ভিডিও করার প্রযোজন নেই। পন্য
স্টকে রাখার দরকার নেই প্যাকেজিং করতে হবে না, কুরিয়ার ঝামেলা নেই, পন্য হারিয়ে বা ড্যামেজ কোনো ক্ষতি নেই। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যেম পন্যর বিজ্ঞাপন দিয়ে অডার নিতে হবে আর পন্য ডেলিভারি সাথে, সাথে আপনার প্রফিট একাউন্টে যোগ হয়ে যাবে। iuddokta বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যার নিজস্ব সোসিং ৮০০+ পন্য আছে এবং প্রতিদিনের প্রফিট প্রতিদিন প্রদান করা হয়। এবং একজন উদ্যোক্তাকে দক্ষ করে গড়ে তোলার জন্য নিয়মিত অনলাইন অফলাইনে সম্পন্ন ফ্রিতে ট্রেনিং করানো হয়।

ব্রেইন এন্উ লাইফ হাসপাতালের ব্যবস্থাপক পরিচালক ফখরুল হোসেন বলেন, হতাশাগ্রস্ত তরুণদের, আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে আই, উদ্যোক্তা বিনামূল্যের প্রশিক্ষণ কার্যক্রম অত্যন্ত সময়োপযোগী এবং প্রশংসনীয়।
বুড়িগঙ্গার মঞ্চের জাতীয় কমিটির, নির্বাহী, সদস্য ,কামরুল হাসান চৌধুরী বিপু ,বলেন, নিরাপদ সাইক্লিং নিশ্চিত করতে দেশে পৃথক সাইকেল লেন বাস্তবায়ন এখন সময়ের দাবি। তিনি সরকারের প্রতি দ্রুত পৃথক সাইকেল লেন নির্মাণের আহ্বান জানান।
বাংলাদেশ টুরিস্ট সাইক্লিস্টের প্রধান সমন্বয়কারী ,আমিনুল ইসলাম টুববুস, বলেন, প্রয়োজনে সাইকেল, প্রতিবাদে সাইকেল। বাইসাইকেল এখন ,শুধু দুই চাকার একটি বাহন নয়; এটি পরিবেশ, স্বাস্থ্য, প্রযুক্তি ও সচেতনতার প্রতীক। দেশে প্রথমবারের মতো ‘স্টাইলিস্ট সাইক্লিস্ট’ উদ্যোগের সূচনা করা হয়েছে, যা তরুণদের সাইক্লিংয়ে আরও উৎসাহিত করবে এবং নিরাপদ, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে পল্লী ডিজিটাল এগ্রো প্রাইভেট লিমিটেডের মার্কেটিং ম্যানেজার শামীম হোসেনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।র্যালিতে অংশগ্রহণকারী সাইক্লিস্টরা নানা ধরনের আকর্ষণীয় সাইক্লিং কৌশল, নিরাপদ রাইডিং এবং স্টাইলিস্ট উপস্থাপনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। জাতীয় জাদুঘর প্রাঙ্গণ থেকে শুরু হয়ে র্যালিটি দোয়েল চত্বর পর্যন্ত প্রদক্ষিণ করে। এতে প্রায় ১৫০ জন তরুণ-তরুণী অংশ নেন।
এই আয়োজন শুধু একটি সাইকেল র্যালি ছিল না, এটি ছিল পরিবেশ রক্ষা, সুস্বাস্থ্য, নিরাপদ ডিজিটাল উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান এবং তরুণদের আত্মনির্ভরশীল বাংলাদেশের স্বপ্নকে এগিয়ে নেওয়ার এক অনুপ্রেরণামূলক যাত্রা। প্রবল বর্ষণের মধ্যেও অংশগ্রহণকারীদের উদ্দীপনা প্রমাণ করেছে দৃঢ় সংকল্প থাকলে প্রতিকূলতা কখনোই অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারে না।
0 মন্তব্য