পঞ্চগড় সদর উপজেলার ৭ নম্বর হাড়িভাসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রধান বুলবুল দীর্ঘ পাঁচ দিন ধরে অসুস্থ হয়ে নিজ বাসায় চিকিৎসকের পরামর্শে বিশ্রামে রয়েছেন।
প্রিয় নেতার অসুস্থতার খবর পেয়ে প্রতিদিন তার বাসভবনে ভিড় করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, দলীয় নেতাকর্মী এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
রোববার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে অসুস্থ বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান প্রধান বুলবুলকে দেখতে তার বাসায় যান পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আবু দাউদ প্রধান। এ সময় তিনি বুলবুলের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় উপস্থিত সাধারণ মানুষের কাছে বুলবুলের সুস্থতার জন্য বিশেষ দোয়া প্রার্থনা করেন আবু দাউদ প্রধান। একই সঙ্গে তিনি দ্রুত সুস্থ হয়ে হাড়িভাসাবাসী ও দেশের কল্যাণে আবারও কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
অসুস্থ মোস্তাফিজুর রহমান প্রধান বুলবুল তার পাশে দাঁড়ানো দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সবার কাছে দোয়া চেয়ে বলেন, সুস্থ হয়ে ফিরে এসে তিনি আবারও ৭ নম্বর হাড়িভাসা ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চান।
এ সময় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নম্বর হাড়িভাসা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনগণের সেবায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বুলবুল।
0 মন্তব্য