ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে নগরীর শম্ভগঞ্জ -কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিদর্শক (এসআই) মো. সুজাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। আহত অপর একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এসআই সুজাউদ্দিন আরও জানান, নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
0 মন্তব্য